গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি

সোমবার শহীদ মিনারে কনসার্ট ও ড্রোন শো

সানবিডি২৪ আপডেট: ২০২৫-০৭-১৩ ১২:৪৫:২৭


জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে কনসার্ট ও ড্রোন শো আয়োজন করতে যাচ্ছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।

মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এতে জানানো হয়, সোমবার (১৪ জুলাই) সন্ধ্যা ৭টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে চলচ্চিত্র প্রদর্শনী, কনসার্ট ও ড্রোন শো হবে।

অনুষ্ঠানে ‘জুলাই ওমেন’, ‘দীপক কুমার গোস্বামী’, ‘জুলাই বিষাদ সিন্ধু’, ‘জুলাই বীরগাঁথা’ চলচ্চিত্রগুলো প্রদর্শনী ও শহিদ পরিবারের স্মৃতিচারণ করা হবে।

এছাড়াও ‘উইমেন ডে’ শীর্ষক কনসার্ট অনুষ্ঠিত হবে। কনসার্টে সংগীত পরিবেশন করবেন সায়ান, পারসা মাহজাবিন, এলিটা করিম, ইলা লালা ও এফ মাইনর।

পরে রাত ১০ টায় প্রদর্শিত হবে ড্রোন শো।

বিএইচ