চাঁদপুরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ও মিছিল
জেলা প্রতিনিধি আপডেট: ২০২৫-০৭-১৭ ২৩:২৩:৪১
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) সমাবেশে হামলা ও ভাংচুরের ঘটনায় চাঁদপুর শহর জামায়াতে ইসলামীর প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭) জুলাই বিকেল ৫টায় শহরের হাসান আলী স্কুল মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বাস স্ট্যান্ড এলাকায় সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।
শহর জামাতের আমির এডভোকেট শাহজাহান খানের সভাপতিত্বে ও সেক্রেটারি শেখ মোঃ বেলায়েত হোসেন এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে,জেলা জামাতের নায়েবে আমির এডভোকেট মাকসুদুল ইসলাম বুলবুল বলেন, গোপালগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগ এনসিপির সমাবেশে নেতৃবৃন্দের উপর হামলার তীব্র নিন্দা জানাই,একই সাথে এই হামলার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার জন্য দাবি জানাচ্ছি।
তিনি আরো বলেন, আওয়ামী ফ্যাসিবাদ এখনো সারাদেশে সক্রিয় তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে হবে। গত ১৭ বছর তারা এদেশে যে ধরনের অপরাধ করেছে তাদের এদেশে আর কোনদিন রাজনীতি করার অধিকার রাখতে পারে না।
নিষিদ্ধ এই দলকে যারা পুনরায় পুনর্বাসনের চেষ্টা করবে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে প্রতিহত করতে হবে। দেশে শান্তি-শৃঙ্খলা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন সংগ্রাম অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন শহর জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ সবুজ খান সহ বিভিন্ন ইউনিটের নেতৃত্ব বৃন্দ।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













