বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে পড়ে গেলেন জামায়াত আমীর

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৭-১৯ ১৮:০২:৩৬


জাতীয় সমাবেশে বক্তব্য রাখার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে গিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

শনিবার (১৯ জুলাই) ৫টা ২৫ মিনিটে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দলটির প্রথম জাতীয় সমাবেশে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানান, তীব্র গরমে বক্তব্য দেওয়ার সময় তিনি অসুস্থ হয়ে পড়েন।

এর কিছুক্ষণ পর মঞ্চে বসেই জামায়াতে আমীর তার বক্তব্য সম্পন্ন করেন।

বিএইচ