ফ্যাসিবাদবিরোধী ঐক্য ধারণ করতে হবে: হাসমত উল্লাহ

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৫-০৭-২৩ ২০:২৫:৩২


জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-এর প্রেসিডিয়াম সদস্য মো: হাসমত উল্লাহ বলেছেন, হিন্দুস্তানের নীলনকশা বাস্তবায়নে ফ্যাসিবাদী আওয়ামী শক্তি আবার মাথা তুলে দাঁড়াতে চায়। সকলকে ফ্যাসিবাদবিরোধী ঐক্য ধারণ করতে হবে।

বুধবার (২৩ জুলাই) ময়মনসিংহে গণসংযোগ, লিফলেট বিতরণকালে এ কথা বলেন তিনি।

হাসমত উল্লাহ বলেন, বিমান দুর্ঘটনার সুযোগ নিয়ে সাধারণ ছাত্রদের আন্দোলনে প্রবেশ করে আওয়ামী সন্ত্রাসীরা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেয়েছিল। ভারতীয় “র” এবং আওয়ামী সন্ত্রাসীরা ফ্যাসিস্ট শেখ হাসিনাকে পুনর্বাসনের সুযোগ খুঁজছে। রাজনৈতিক ভিন্নমত থাকতেই পারে কিন্তু আওয়ামী লীগ এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে একমত থাকতে হবে।

ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে, গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের বিচার এবং সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের বিচারের দাবি নিয়ে দেশব্যাপী গণসংযোগ এবং অগাস্ট মাসের ৬ তারিখ খুনি হাসিনাকে ফেরতের দাবিতে ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে জাগপা সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। তার অংশহিসেবে মাসব্যাপী কর্মসূচির ২৩তম দিন আজ ২৩ জুলাই ময়মনসিংহ মেডিকেল কলেজ, কোর্ট ষ্টেশন, চরপাড়া মোড় এলাকায় গণসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভা করেছে দলটি।

জাগপা নেতৃবৃন্দ বলেন, নির্বাচন ও সংস্কার সামনে রেখে বিচার ভুলে গেলে চলবে না। আমরা নির্বাচনের পূর্বেই ফ্যাসিস্ট গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের বিচার দেখতে চাই। সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের বিচার দেখতে চাই। ভারতীয় আধিপত্যবাদ ও আগ্রাসনের হাত থেকে নাজাত চাই। কোন অবস্থায় সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ এবং হিন্দুস্তানকে বাংলার মাটিতে মাথা চারা দিয়ে দাঁড়াতে দেওয়া যাবে না।

পথসভায় আরও বক্তব্য রাখেন- জাগপার প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শফিকুল ইসলাম, ঢাকা মহানগর আহ্বায়ক শ্যামল চন্দ্র সরকার, যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলু, সাংগঠনিক সম্পাদক এস এম ওলিউল আনোয়ার, শ্রমিক জাগপা সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন প্রমুখ।

বিএইচ