সিরাজগঞ্জ জেলা ‘আপ বাংলাদেশ’র আহ্বায়ক রাকিব, সদস্য সচিব রাসেল

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৫-০৭-২৫ ২১:৩৬:০৭


জনগণের অধিকার প্রতিষ্ঠা ও টেকসই উন্নয়নের প্রত্যয় নিয়ে গঠিত রাজনৈতিক প্ল্যাটফর্ম “আপ বাংলাদেশ” ৪৮ সদস্য বিশিষ্ট সিরাজগঞ্জ জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে। কমিটিতে আহ্বায়ক হিসেবে মনোনিত হয়েছেন মোঃ আব্দুস সবুর তালুকদার রাকিব ও সদস্য সচিব হয়েছেন মোঃ রাসেল চৌধুরী।

শুক্রবার (২৫ জুলাই) আপ বাংলাদেশ-এর প্রধান সংগঠক নাঈম আহমাদের সুপারিশক্রমে আহ্বায়ক আলী আহসান জুনায়েদ ও সদস্য সচিব আরেফিন মোহাম্মদ হিযবুল্লাহ অনুমোদন করেন।

নবগঠিত আহ্বায়ক কমিটি জেলার সাংগঠনিক কর্মকাণ্ডকে শক্তিশালী করা, স্থানীয় নেতৃত্বকে সক্রিয় ও একীভূত করা এবং গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামকে জেলা পর্যায়ে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে কাজ করবে।

কমিটিতে যুগ্ম আহ্বায়ক পদে রাসেল আহমেদ সানজিদ, মোঃ কাউসার আলী, মোঃ তুহিন রেজা, মোঃ কাউসার আহম্মেদ মনোনিত হয়েছেন।

এছাড়া যুগ্ম সদস্য সচিব: মোঃ আসিফ হামজা তালুকদার, মোঃ মাহমুদুল হাসান, মোহাম্মদ বেল্লাল হোসেন, সোলাইমান হোসেন।

কমিটিতে আরও ৩৮ জন সদস্য রয়েছেন।

সিরাজগঞ্জ আহ্বায়ক কমিটির সদস্যগণ আপ বাংলাদেশ-এর ঘোষিত লক্ষ্য ও মূল্যবোধকে ধারণ করে স্থানীয় পর্যায়ে কর্মসূচি বাস্তবায়নের জন্য সক্রিয় ভূমিকা পালন করবে। পাশাপাশি, তৃণমূল পর্যায়ে গণতান্ত্রিক রাজনীতি, জনগণের অধিকার এবং অংশগ্রহণমূলক নেতৃত্ব বিকাশে কার্যকর ভূমিকা রাখবে। রাজনৈতিক ও সাংগঠনিক পরিমণ্ডলে ইতিবাচক গতিশীলতা সৃষ্টি করবে।

আপ বাংলাদেশ বিশ্বাস করে, সিরাজগঞ্জ জেলা কমিটির এই নতুন সূচনা আগামী দিনে গণমানুষের রাজনীতির পথে আরেকটি দৃঢ় পদক্ষেপ হিসেবে প্রমাণিত হবে।

বিএইচ