কুড়িগ্রাম জেলা ‘আপ বাংলাদেশ’র আহ্বায়ক সানি, সদস্য সচিব রেজাউল
জেলা প্রতিনিধি আপডেট: ২০২৫-০৭-২৬ ২১:৩৯:৩৩
জনগণের অধিকার প্রতিষ্ঠা ও টেকসই উন্নয়নের প্রত্যয় নিয়ে গঠিত রাজনৈতিক প্ল্যাটফর্ম “আপ বাংলাদেশ” সাংগঠনিক কাঠামোকে সক্রিয় ও গতিশীল করার লক্ষ্যে কুড়িগ্রাম জেলা শাখার ছয় মাস মেয়াদি ৬৫ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করেছে। কমিটিতে রবিউস সানিকে আহবায়ক ও রেজাউল করিমকে সদস্য সচিব হিসেবে মনোনিত করা হয়েছে।
শনিবার (২৬ জুলাই) আপ বাংলাদেশ-এর প্রধান সংগঠক নাঈম আহমাদের সুপারিশক্রমে আহ্বায়ক আলী আহসান জুনায়েদ ও সদস্য সচিব আরেফিন মোহাম্মদ হিযবুল্লাহ অনুমোদন করেন।
কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন- রাজিয়া সুলতানা সূচি, মোঃ জাহিদ হাসান, ছাইয়েদা আক্তার, মেসবাহুল হক, মোখলেছুর রহমান; ও যুগ্ম সদস্য সচিব হিসেবে আছেন ইনজামাম উল হক, এম হাফিজুর রহমান ফুয়াদ, মোঃ মাসুদ রানা, নাহিদ প্রধান তাছিন, মোঃ আপেল মাহমুদ।
কমিটির সদস্যগণ জেলার প্রতিটি অঞ্চল থেকে সংগঠনের প্রতিনিধিত্ব নিশ্চিত করছেন।
নবগঠিত এই কমিটি কুড়িগ্রাম জেলায় আপ বাংলাদেশ- এর ঘোষিত রাজনৈতিক কর্মসূচিগুলো বাস্তবায়নের পাশাপাশি একটি ন্যায়ভিত্তিক, গণমুখী এবং দুর্বৃত্তমুক্ত রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার কাজ করবে।
উল্লেখ্য, আপ বাংলাদেশ বর্তমানে আহতদের চিকিৎসা, নিহতদের পরিবারকে পুনর্বাসন এবং “জুলাই ঘোষণাপত্র” ও “জুলাই সনদ”-এর দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে।
প্ল্যাটফর্মটির লক্ষ্য হলো: ক্ষমতাকেন্দ্রিক সুবিধাবাদী রাজনীতির অবসান ঘটিয়ে একটি ন্যায়সঙ্গত, মানবিক ও নৈতিক ভিত্তির নতুন রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা করা।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













