কুষ্টিয়া জেলা ‘আপ বাংলাদেশ’র আহ্বায়ক শাহিনুর, সদস্য সচিব তায়েফ হাসান
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৫-০৭-২৮ ১৯:৫৯:৩০
জুলাই গণঅভ্যুত্থানের অভিজ্ঞতা ও মূল্যবোধকে ভিত্তি করে গণতান্ত্রিক বিকল্প রাজনীতির বিকাশে কাজ করা প্ল্যাটফর্ম ‘আপ বাংলাদেশ’ কুষ্টিয়া জেলায় ছয় মাস মেয়াদি আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে। ১০৮ সদস্য বিশিষ্ট নবগঠিত এ কমিটিতে মোঃ শাহিনুর রহমান রিকুকে আহ্বায়ক এবং মোঃ তায়েফ হাসানকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে।
সোমবার (২৮ জুলাই) আপ বাংলাদেশ-এর প্রধান সংগঠক নাঈম আহমাদের সুপারিশক্রমে আহ্বায়ক আলী আহসান জুনায়েদ ও সদস্য সচিব আরেফিন মোহাম্মদ হিযবুল্লাহ এ কমিটি অনুমোদন করেন।
কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন- লিমন আহমেদ, এস এম নাজমুস সাকিব, মোঃ তরিকুল ইসলাম, আব্দুর রাশেদ রিংকু, আসলাম হোসেন, নুরুল আলম শামিম।
এছাড়া যুগ্ম সদস্য সচিব হিসেবে মোঃ সাইফুল্লাহ, জিহাদ শাহরিয়ার, মোঃ ছাব্বির হোসেন, মারুফ হাসান, তুহিন ইসলাম, আব্দুল খালেক, পলাশ মাহমুদকে মনোনীত করা হয়েছে।
জনগণের অধিকার ও পরিবর্তনের রাজনীতিতে বিশ্বাসী কুষ্টিয়ার প্রতিটি প্রান্ত থেকে উঠে আসা ১০৮ জন নিবেদিত কর্মীর অংশগ্রহণে এই কমিটি গঠিত হয়েছে।
এই কমিটি সংগঠনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার পাশাপাশি সমাজমুখী, গণমুখী ও মূল্যবোধনির্ভর রাজনীতির ভিত্তি গড়ে তুলবে। এছাড়া জনগণের স্বার্থে স্বচ্ছ ও মূল্যভিত্তিক রাজনীতি চর্চা করা এবং স্থানীয় পর্যায়ে রাজনৈতিক বিকল্প নির্মাণের প্রক্রিয়া ত্বরান্বিত করবে।
আপ বাংলাদেশ নেতৃবৃন্দ জানান, “আমরা বিশ্বাস করি রাজনীতি হবে জনগণের অধিকার প্রতিষ্ঠার মাধ্যম, লুটপাট ও বৈষম্যের নয়। তাই দুর্বৃত্তায়নের বিপরীতে আমরা গড়ে তুলছি গণনির্ভর এক বিকল্প পথ।”
নতুন নেতৃত্ব জানায়, তারা কুষ্টিয়ায় তরুণ প্রজন্ম ও নাগরিক সমাজকে সম্পৃক্ত করে পরিবর্তনের রাজনীতি ছড়িয়ে দিতে রোডম্যাপ তৈরি করছে।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













