চাঁপাইনবাবগঞ্জ জেলা ‘আপ বাংলাদেশ’র আহ্বায়ক আনোয়ার, সদস্য সচিব ইয়াকুব
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৫-০৭-৩০ ১৭:৫৫:২২
জুলাই গণঅভ্যুত্থানের প্রেরণায় গঠিত রাজনৈতিক দল ‘ইউনাইটেড পিপলস বাংলাদেশ’ (আপ বাংলাদেশ)-এর চাঁপাইনবাবগঞ্জ জেলার ছয় মাস মেয়াদি আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। কমিটিতে আনোয়ার হোসেনকে আহ্বায়ক এবং মোঃ ইয়াকুব আলীকে সদস্য সচিব নির্বাচিত করা হয়েছে।
বুধবার (৩০ জুলাই) ‘আপ বাংলাদেশ’-এর প্রধান সংগঠক নাঈম আহমাদের সুপারিশক্রমে সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক আলী আহসান জুনায়েদ ও সদস্য সচিব আরেফিন মোহাম্মদ হিযবুল্লাহ এ কমিটি অনুমোদন দেন।
৫২ সদস্যবিশিষ্ট এ কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন- খাইরুল আনাম, মোঃ সুমন আলী, আব্দুর রাকিব, মোহাম্মদ ওবায়দুল্লাহ এবং সাদিরুল ইসলাম।
এছাড়া যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন রবিউল ইসলাম, মাসুম বিল্লাহ, আমানুল্লাহ আমান, আব্দুর রাজ্জাক এবং মিজানুর রহমান।
এক বিবৃতিতে কেন্দ্রীয় নেতৃবৃন্দ জানান, খুব শিগগিরই চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রতিটি উপজেলা ও পৌরসভায় ‘আপ বাংলাদেশ’-এর কার্যকর সাংগঠনিক কাঠামো গড়ে তোলা হবে এবং জেলার নেতৃবৃন্দ স্থানীয় বিভিন্ন সমস্যা নিয়ে আন্দোলন গড়ে তোলার চেষ্টা করবে।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













