কেন্দ্র দখল করে এমপি-মন্ত্রী হবেন সেই ইতিহাস ভুলে যান: নুর
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৫-০৮-১১ ২১:০৫:১৫
ভোটকেন্দ্র দখল করে এমপি-মন্ত্রী হবেন সেই ইতিহাস ভুলে যান বলে রাজনৈতিক দল গুলোর নেতাদের হুশিয়ারী দিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
সোমবার (১১ আগস্ট) বিকেলে রাজশাহীতে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ হুশিয়ারী দেন তিনি।
গণঅধিকার পরিষদ সভাপতি বলেন, আমরা সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে বলতে চাই, এই দেশের মানুষ পরিবর্তনের পক্ষে। ৪৮ শতাংশ মানুষ সিদ্ধান্ত নেয় নাই তারা কাকে ভোট দিবে। ১০ টা হুন্ডা ২০ টা গুন্ডার ভয় দেখিয়ে, প্রশাসন দিয়ে ভোট কেন্দ্র দখল করে কেউ এমপি হবেন, মন্ত্রী হবেন, সরকার গঠন করবেন; সেই ইতিহাস ভুলে যান। আগের দিন নাই।
নুর বলেন, উচ্চকক্ষে যদি আনুপাতিক হারে প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়, প্রায় সকল রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব উচ্চকক্ষে থাকবে। একটি কার্যকর সংসদ হবে। সেজন্য আমরা বলেছি, নিম্ন কক্ষে না হলেও উচ্চকক্ষে আগামী নির্বাচন এবং আগামীর সংসদেই যেন পিআর পদ্ধতিতে প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়।
তিনি বলেন, দেশের প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, বায়তুল মোকাররম মসজিদের খতিব সব একযোগে পালাইছে। এই উদাহরণ থাকার পরও যদি কার শিক্ষা না হয় তাহলে তাদের জন্যও ভবিষ্যতে নির্মম পরিণতি অপেক্ষা করছে।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













