টঙ্গীতে গণপিটুনিতে ছিনতাইকারীর মৃত্যু

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৫-০৮-১২ ০৯:৪২:১৯


গাজীপুরের টঙ্গীতে গণপিটুনিতে অজ্ঞাত এক যুবকের (২২) মৃত্যু হয়েছে। সোমবার (১১ আগস্ট) সকাল আনুমানিক ৮টার দিকে টঙ্গী মিলগেট এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে একটি যাত্রীবাহী বাস থেকে মোবাইল ফোন ছিনতাই করে পালিয়ে যায় ওই যুবক। এ সময় জনতা ধাওয়া দিয়ে তাকে আটক করে গণধোলাই দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে ওই হাসপাতালের জরুরী বিভাগের  চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের পড়নে কালো প্যান্ট ও নীল শার্ট ছিল।সন্ধ্যা সাড়ে ৬ টা পর্যন্ত পুলিশ ওই যুবকের পরিচয় জানাতে পারেনি।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশে (জিএমপির) উপ-কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ বলেন, অজ্ঞাত ওই যুবককে মোবাইল ছিনতাইয়ের অভিযোগে গণপিটুনি দেয়। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

এনজে