ভোমরা বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৫-০৮-১৮ ০৮:২৭:২০
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে প্রায় পাঁচ মাস (চার মাস ২০ দিন) বন্ধ থাকার পর ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু হয়েছে।
রোববার (১৭ আগস্ট) বিকেলে আমদানিকারক প্রতিষ্ঠান রেবতী কুমার বিশ্বাসের অয়ন ট্রেডার্স দুই ট্রাকে ৫০ টন পেঁয়াজ আমদানি করে।
যে কোনো সময় এ বন্দর দিয়ে চাল আমদানি শুরু হবে বলেও জানা গেছে।
চলতি বছরের ২৭ মার্চ এ বন্দর দিয়ে সর্বশেষ পেঁয়াজ আমদানি হয়। রোববার সন্ধ্যায় আরও পাঁচ ট্রাক পেঁয়াজ ভোমরা বন্দরে ঢোকে। এখনো নয় ট্রাক পেঁয়াজ আমদানির অপেক্ষায় ভারতের ঘোজাডাঙা বন্দরে অপেক্ষা করছে। সবমিলিয়ে এ বন্দর দিয়ে এদিন আমদানি করা পেঁয়াজের পরিমাণ প্রায় ১৮৫ টন।
ভোমরা স্থলবন্দরের সহকারী রাজস্ব কর্মকর্তা মো. শওকত হোসেন বলেন, চলতি বছরের ২৭ মার্চ এ বন্দর দিয়ে সর্বশেষ পেঁয়াজ আমদানি হয়। আজ রোববার আবারও পেঁয়াজ আমদানি শুরু হয়েছে।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













