দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানে পিকআপের ধাক্কায় নিহত ৪

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৫-০৮-১৮ ০৯:২৫:৩০


চট্টগ্রামে সোমবার ভোরে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানে পিকআপের ধাক্কায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো বেশ কয়েকজন।

চট্টগ্রামের প্রবেশ মুখে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ও আহত সবাই মাছ ব্যবসায়ী বলে জানা গেছে।

মাছ আনতে তারা চট্টগ্রামের ফিশারি ঘাটে যাচ্ছিলেন।

নিহতদের মধ্যে তিনজনের নাম জানা গেছে। তারা হলেন— কালা দাশ, আকাশ দাশ, অজিত দাশ ও অজ্ঞাতনামা (৩০)।

এ বিষয়ে পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় পিকআপ ভ্যানের সামনে থাকা তিনজন ঘটনাস্থলে নিহত হয়েছেন।

বাকিজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতদের সুরতহাল রিপোর্ট তৈরি করা হচ্ছে। পিকআপ ভ্যানটিতে মোট ১০ জন ছিল।

এসব তথ্য নিশ্চিত করেছেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর চট্টগ্রামের উপ পরিসহকারী পরিচালক মো. আলমগীর হোসেন।

এনজে