কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো কৃষকের
জেলা প্রতিনিধি আপডেট: ২০২৫-০৮-১৯ ১৪:১৪:৩৬
কুড়িগ্রামের ফুলবাড়ীতে কলা খেতে সেচের পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আব্দুল সাত্তার (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের জ্যোতিন্দ্রনারায়ণ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কৃষক ওই গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সকাল ১০ টার দিকে কৃষক আব্দুল সাত্তার বাড়ি থেকে একটু দুরে কলা খেতে সেচের পানি দিতে যান। এক পর্যায়ে সেচের সংযোগ দিতে গিয়ে ঘটনাস্থলে বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়।
ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













