খুলনায় ট্রাকের ধাক্কায় ইজিবাইকের ৩ যাত্রী নিহত
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৫-০৮-২৫ ১২:৪৯:৪৪
খুলনার ডুমুরিয়ায় সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ট্রাকের ধাক্কায় ইজিবাইকের ৩ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৩ জন।
তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে।
এ বিষয়ে ফায়ার সার্ভিস জানায়, ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই ইজিবাইকের দু’জন যাত্রী নিহত হন। খবর পেয়ে সকাল ৮টা ৪২ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছায় ডুমুরিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট। পরে আহত ৩ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













