গাইবান্ধার গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু
সানবিডি২৪ প্রকাশ: ২০২৫-০৮-২৭ ০৯:২৬:২৯
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার পান্তাপাড়া এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রংপুরগামী একটি কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশার চালক সহ ঘটনাস্থলেই দুইজন নিহত হয়। নিহতদের একজন দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বাসিন্দা, অন্যজন গোবিন্দগঞ্জের কামারদহ ইউনিয়নের মাস্তাপাড়া গ্রামের বাসীন্দা। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। দুর্ঘটনায় যান চলাচল কিছু সময়ের জন্য বন্ধ থাকলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













