সিরাজগঞ্জে মাঠে কাজ করা অবস্থায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৫-০৯-০১ ০৯:২৩:১৩


সিরাজগঞ্জের তাড়াশে মাঠে কাজ করা অবস্থায় বজ্রপাতে আজিজুল ইসলাম (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

রোববার (৩১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়নের মালশিন গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আজিজুল উপজেলার মাধাইনগর ইউনিয়নের মালশিন গ্রামের মৃত ইনসাফ আলীর ছেলে।

স্থানীয়রা জানান, আজকে বেলা সাড়ে ১১ টার দিকে আজিজুল বাড়ির পাশে মাঠে কাজ করা অবস্থায় বৃষ্টি শুরু হলেও তিনি বৃষ্টিতে ভিজে কাজ করতে থাকেন। সেসময় হঠাৎ বজ্রপাত হলে তিনি মাটিতে শুয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এবিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মোঃ মোক্তার হোসেন জানান, আজকে বেলা সাড়ে ১১টার দিকে আজিজুল বৃষ্টিতে ভিজেই বাড়ির পাশে মাঠে কাজ করা অবস্থায় বজ্রপাত হলে ঘটনা স্থলেই তিনি  মারা যান।

এনজে