সাভারে ভয়াবহ অগ্নিকাণ্ডে তুলার গোডাউন পুড়ে ছাই
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৫-০৯-০২ ০৯:৫২:১৭
সাভারে মেসার্স এফ এম পর্দা গ্যালারী নামে একটি লেপ-তোষকের দোকান ও তুলার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
সোমবার রাত ১০ টা ৪০ মিনিটে সাভার পৌর এলাকার বাজার রোড মহল্লায় ফারুকের মালিকাধীন তুলার গোডাউনে এ অগ্নিকাণ্ড ঘটে।
সাভার ফায়ার সার্ভিসের সিনিয়ার স্টেশন ম্যানেজার জাহাঙ্গীর আলম বলেন, রাত সাড়ে ১০টার পরে সাভার বাজার রোড়ে একটি তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের খবর আসে।
খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। আনুমানিক কয়েক লাখ টাকা ক্ষয়ক্ষতি হতে পারে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













