বেনাপোলে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৫-০৯-০৬ ১১:৩৫:২৮


বিশ্বনবীর (সা.) পবিত্র জন্ম ও ওফাত দিবস উপলক্ষে শনিবার (৬ সেপ্টেম্বর) দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে সব ধরনের আমদানি-রফতানিসহ বন্দর ও কাস্টমসের কার্যক্রম বন্ধ থাকবে। তবে দুই দেশের মধ্যে পাসপোর্টযাত্রী যাতায়াত অন্যান্য দিনের মতো স্বাভাবিক থাকবে।

বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান।

তিনি জানান, শনিবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রফতানিসহ কাস্টমস ও বন্দরের কার্যক্রম বন্ধ থাকবে। রবিবার (৭ সেপ্টেম্বর) সকাল থেকে পুনরায় আমদানি-রফতানিসহ কাস্টমস ও বন্দরের কার্যক্রম চলবে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন মুন্সি জানান, বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকলেও দুদেশের মধ্যে পাসপোর্টযাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।

এনজে