হাসপাতালে স্ত্রীর মরদেহ রেখে পালিয়ে গেলেন স্বামী
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৫-০৯-১৩ ১০:২০:২১
বরগুনার পাথরঘাটা হাসপাতাল থেকে উদ্ধারকৃত গৃহবধূর মরদেহ আইনী প্রক্রিয়া শেষে শুক্রবার ভোরে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
এর আগে বৃহস্পতিবার ১১ সেপ্টম্বের বিকেল ৪টার দিকে পারিবারিক কলহের জেরে বিষপান করে ময়না বেগম (২৫) নামের এক গৃহবধূর অনাকাঙ্ক্ষিত ভাবে মৃত্যুর ঘটনা ঘটে। ঘটনার পর সন্ধ্যায় স্ত্রীর মরদেহ পাথরঘাটা হাসপাতালে রেখে স্বামী মোঃ হানিফ হাওলাদার পলিয়ে যায়। ঘটনাটি ঘটে উপজেলার কালমেঘা ইউনিয়নের কালিবাড়ী গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক ঝগড়া ও কলহের একপর্যায়ে গৃহবধূ ময়না বেগম চাউলের পোকা দমনের ট্যাবলেট সেবন করেন। এরপরে সে অসুস্থ হয়ে পড়লে স্বামী ও প্রতিবেশীরা তাকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর স্বামী হানিফ হাওলাদার লাশ রেখে কৌশলে পালিয়ে যান।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে জড়িতদের আইনের আওতায় আনা হবে। দোষী প্রমাণিত হলে কোন ধরনের ছাড় দেয়া হবে না।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













