সাবেক মেয়রসহ আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেফতার
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৫-০৯-১৬ ১২:১৩:০৪
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ময়মনসিংহের গফরগাঁও পৌরসভার সাবেক মেয়রসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ১২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) এসব তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
সোমবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।
এ বিষয়ে তালেবুর রহমান বলেন, গফরগাঁও পৌরসভার সাবেক মেয়রসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ১২ নেতাকর্মী গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ৷ এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
এদিকে ডিবি সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কিছু নেতাকর্মী গোপনে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













