গোপালগঞ্জে ট্রাকে কাভার্ড ভ্যানের ধাক্কায় হেলপার নিহত
জেলা প্রতিনিধি আপডেট: ২০২৫-০৯-১৭ ১২:৩২:৩২
গোপালগঞ্জে ঢাকা-খুলনা মহাসড়কের মাজড়া এলাকায় ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কায় হেলপার নিহত হয়েছেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সীমান্ত যশোরের বেনাপোলের পোটখালী এলাকার মুফিজুর রহমানের ছেলে।
এ বিষয়ে ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের এএসআই জয়রাম বিশ্বাস জানান, আজ সকাল ৮টারদিকে খুলনাগামী একটি কাভার্ড ভ্যান সামনে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দেয়।
এতে কাভার্ড ভ্যানটির সামনের অংশ দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই ভ্যানটির হেলাপর নিহত হন। পরে মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













