গাইবান্ধার সাদুল্লাপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৫-০৯-২০ ০৯:৪৩:৪৬


গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বজ্রপাতে সোহাগ মিয়া (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) উপজেলার কামারপাড়া ইউনিয়নের নুরপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সোহাগ মিয়া ওই গ্রামের হামিদুল মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়,সোহাগ মিয়া মাছ ধরার জন্য বাড়ীর পাশের জমিতে জাল বসাতে যায়। হঠাৎ আকাশে মেঘ জমে প্রবল বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এ ঘটানায় সত্যতা স্বীকার করে কামারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো মাহফুজার রহমান বলেন,নুরপুর এলাকায় বজ্রপাতে এক যুবকের মৃত্যুর খবর লোকমুখে শুনেছি। এ ধরনের ঘটনা খুবই বেদনাদায়ক।

এনজে