সংবিধান অনুযায়ী নির্বাচন চায় বিএনপি: ডা. জাহিদ

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৫-০৯-২৩ ১৭:০১:১৯


বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, ৫৪ বছরেও বাংলাদেশে পিআরের চর্চা হয়নি। কাজেই পিআর পদ্ধতি নিয়ে বিএনপির বক্তব্য স্পষ্ট—সংবিধান অনুযায়ী নির্বাচন চায় বিএনপি।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দিনাজপুরের হিলিতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও বিভিন্ন পূজামণ্ডপে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

দিনাজপুর-৬ আসনের চারটি উপজেলায় প্রতিটি মন্দিরে পাঁচ হাজার টাকা করে অনুদান দেন বিএনপির এই নেতা।

এসময় হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খাঁন, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন উপস্থিত ছিলেন।

বিএইচ