নিখোঁজ কেন্দ্রীয় ছাত্রদল নেতার সন্ধান দাবি

সানবিডি২৪ প্রতিবেদক আপডেট: ২০২৫-১২-০৪ ১৪:২৭:০৩


বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী জিয়াউদ্দিন বাসেত গত ১৫ তারিখ কেন্দ্রীয় কার্যালয় থেকে বাসায় ফেরার পথে পল্টন এলাকা থেকে নিখোঁজ হন, তার মোবাইল ফোন খোলা থাকলেও যোগাযোগ করা যাচ্ছেনা।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দৃঢ়ভাবে বিশ্বাস করে তিনি আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর হেফাজতেই আছেন। আওয়ামী লীগের অপশাসন ও দুঃশাসনের পথে বাধা মনে করে বলেই সরকার জাতীয়তাবাদী আদর্শের বলিষ্ট তরুণ নেতাকর্মীদের বেছে বেছে তুলে নিয়ে গ্রেফতার ও গুম করছে।

বাংলাশে জাতীয়তাবাদী ছাত্রলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল অন্যায়ভাবে একজন ছাত্রনেতা তুলে নিয়ে গুম করার চেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন, একইসাথে তার সন্ধান দাবি করেন ও অবিলম্বে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার আহবান জানিয়েছেন।

এনজে