একটি গোষ্ঠী ৭১-কে পেছনে ফেলতে চায়: মির্জা ফখরুল

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৬-০২-০৩ ১৭:১১:২৫


একটি গোষ্ঠী ৭১-কে পিছিয়ে ফেলতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও পৌর শহরের ৬নং ওয়ার্ড বিএনপির আয়োজিত নির্বাচনি সভায় তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ৭১ আমাদের নতুন দেশ দিয়েছে ভূখণ্ড দিয়েছে। আমাদের সামনে অনেক সুযোগ করে দিয়েছে- আমাদেরকে বেঁচে থাকার, সামনে এগিয়ে যাবার ও আমাদের সন্তানদের সুন্দর ভবিষ্যৎ দেওয়ার। এটা কিন্তু খুব জরুরি।

তিনি আরও বলেন, ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, মিথ্যাচার করা হচ্ছে। দুর্ভাগ্যজনকভাবে একটি গোষ্ঠী ওই ৭১-কে পিছনে ফেলতে চায়। ৭১-কে পেছনে ফেললে আমাদের অস্তিত্ব থাকবে না। ৭১ হচ্ছে আমাদের মূল অস্তিত্ব। এটাকে নিয়েই এগিয়ে যেতে হবে।

বিএইচ