স্কয়ার ফার্মার এমডি-পরিচালকের শেয়ার ক্রয় সম্পন্ন

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০২-০৫ ১২:০৪:১৯


পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও পরিচালক শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী কোম্পানিটির ২০ লাখ এবং পরিচালক রত্না পাত্র ১০ লাখ শেয়ার ক্রয় করেছেন।

এর আগে তপন চৌধুরী গত ৫ জানুয়ারি এবং রত্না পাত্র ১৫ জানুয়ারি শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছিলেন।

 

এসকেএস