লেনদেনের শীর্ষে এশিয়াটিক ল্যাবরেটরিজ
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০২-০৫ ১৫:৩৮:২৩
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির ২২ কোটি ৯৩ লাখ ৭৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইসলামী ব্যাংকের ২২ শেয়ার লেনদেন হয়েছে ২০ কোটি ০৭ লাখ ৯০ হাজার টাকার।
১৮ কোটি ৮৩ লাখ ৫ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ব্র্যাক ব্যাংক পিএলসি।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- সিটি ব্যাংক, স্কয়ার ফার্মা, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ পিএলসি,বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি এবং কে অ্যান্ড কিউ (বাংলাদেশ) লিমিটেড।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














