অলিম্পিক এক্সেসরিজের ক্রেডিট রেটিং সম্পন্ন

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০২-০৮ ১০:০৬:৫৯


পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশলী খাতের কোম্পানি অলিম্পিক এক্সেসরিজ লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড (এনসিআর)। কোম্পানিটির দীর্ঘমেয়াদী ‘বিবিবি-’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-৩’ রেটিং হয়েছে।

কোম্পানিটির গত ৩০ জুন, ২০২৫ তারিখ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।

 

এসকেএস