ন্যাশনাল ফিডের বোর্ড সভা ৯ ফেব্রুয়ারি

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০২-০৮ ১০:১৭:৩৬


পুঁজিবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি ন্যাশনাল ফিড মিলস লিমিটেডের পরিচালনা পর্ষদের বোর্ড সভার তারিখ পরিবর্তন করা হয়েছে।  কোম্পানিটির বোর্ড সভা ৫ ফেব্রুয়ারির পরিবর্তে ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির বোর্ড সভা ওই বিকেল ৫ টায় অনুষ্ঠিত হবে।সভায় ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।

 

এসকেএস