আজ বায়ুদূষণে বিশ্বে শীর্ষে ঢাকা

সানবিডি২৪ প্রতিবেদক আপডেট: ২০২৬-০২-১০ ১০:৩১:৩১


বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) অনুযায়ী পুরো বিশ্বে বায়ুদূষণে আজ মঙ্গলবার  শীর্ষ অবস্থানে রয়েছে ঢাকা। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠানটির সূচক অনুযায়ী আজ সকাল ৮টা ২০ মিনিটের দিকে ঢাকা ছিল বিশ্বে প্রথম অবস্থানে।

দূষিত বাতাসের শহরের তালিকায় ২৮৩ স্কোর নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছে বাংলাদেশের রাজধানী। ২৫৬ স্কোর নিয়ে তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে কুয়েতের রাজধানী কুয়েত সিটি। তালিকায় এরপরে যথাক্রমে রয়েছে পাকিস্তানের লাহোর, মিশরের কায়রো ও মঙ্গোলিয়ার উলানবাতর।

একই সময়ে বিশ্বের সবচেয়ে নির্মল বায়ুর শহর ছিল যুক্তরাষ্ট্রের সিয়াটল। শহরটির বায়ুর স্কোর ছিল মাত্র ছয়। তালিকায় এরপরেই রয়েছে যুক্তরাষ্ট্রের আরেক শহর পোর্টল্যান্ড, চিলির স্যান্টিয়াগো, গ্রিসে এথেন্স ও যুক্তরাষ্ট্রের হোস্টন।

এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, বায়ুর মান শূন্য থেকে ৫০ এর মধ্যে হলে তা ভালো, ৫১ থেকে ১০০ এর মধ্যে হলে মধ্যম মানের, ১০১ থেকে ১৫০ হলে সতর্কতামূলক, ১৫১ থেকে ২০০ হলে অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১ এর বেশি হলে চরম অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

এয়ার কোয়ালিটি ইনডেক্সের তথ্য মতে, সারা বিশ্বে প্রতিবছর বায়ুদূষণ সংক্রান্ত সমস্যায় ৭০ লাখ মানুষ প্রাণ হারান।

এনজে