বিদেশি সাংবাদিকদের জন্য মিডিয়া সেন্টার ও হটলাইন চালু
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-০২-১০ ১১:৫৬:০১
বহুল প্রতিক্ষীত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিদেশ থেকে আগত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের পেশাগত কাজে সহায়তা প্রদানের লক্ষ্যে তথ্য অধিদপ্তরের উদ্যোগে একটি ‘মিডিয়া সেন্টার’স্থাপন করা হয়েছে।
ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই ‘মিডিয়া সেন্টার’স্থাপন করা হয়েছে।
এক তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, নির্বাচন উপলক্ষে বাংলাদেশ সফররত বিদেশি সাংবাদিকরা মিডিয়া সেন্টার থেকে তথ্য ও লজিস্টিক সেবা পাবেন। ৯ ফেব্রুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত মিডিয়া সেন্টারের কার্যক্রম চালু থাকবে।
বিদেশি সাংবাদিকদের নির্বাচন সংক্রান্ত তথ্য লাভের জন্য দুটি হটলাইন সেবা চালু করা হয়েছে। হটলাইন নম্বর দুটি হলো: ৪৮৩২২৩৪৪ এবং ৪৮৩২২৪৩৫।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














