৩ কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২৬-০৩-০১ ১০:৫০:৫৩
পুঁজিবাজারে তালিকাভুক্ত৩ কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। কোম্পানিগুলো হলো-সিকদার ইন্স্যুরেন্স কোম্পানি, গোল্ডেন সন ও সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ক্রেডিট রেটিং এজেন্সি অফ বাংলাদেশ লিমিটেডের (সিআরএবি) রেটিং অনুযায়ী সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারির দীর্ঘমেয়াদী “বিবিবি১” এবং স্বল্প মেয়াদে “এসটি-৩” রেটিং করেছে।
কোম্পানিটির ৩০ জুন, ২০২৪ তারিখ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ২২ ডিসেম্বর,২০২৫ পর্যন্ত ব্যাংক ঋণ এবং অন্যান্য তথ্য অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
ক্রেডিট রেটিং এজেন্সি অফ বাংলাদেশ লিমিটেডের (সিআরএবি) রেটিং অনুযায়ী গোল্ডেন সনের দীর্ঘমেয়াদী “বিবি২” এবং স্বল্প মেয়াদে “এসটি-৪” রেটিং করেছে।
কোম্পানিটির ৩০ জুন, ২০২৪ তারিখ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, সর্বশেষ ব্যাংক ঋণ এবং অন্যান্য তথ্য অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড (এনসিআর)। কোম্পানিটির দীর্ঘমেয়াদী ‘এএ+’ এবং স্বল্পমেয়াদি ‘এসটি-২’ রেটিং হয়েছে।
কোম্পানির ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত হিসাব বছরের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয়াদি অনুযায়ী এই রেটিং নির্ণয় করা হয়েছে।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














