ক্রিস্টাল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ১৬ ফেব্রুয়ারি

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০২-১০ ১৩:৩৬:৫৪


পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির বোর্ড সভা ওই বেলা ৩ টায় অনুষ্ঠিত হবে।সভায় ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।

 

এসকেএস