রোববার স্পট মার্কেটে যাচ্ছে মেরিকো

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০২-১০ ১৩:৪৯:৩৩


পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মেরিকো বাংলাদেশ লিমিটেড স্পট মার্কেটে যাচ্ছে আগামী রোববার।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগামী ১৭ ফেব্রুয়ারি, মঙ্গলবার কোম্পানিটির রেকর্ড ডেট। এর আগের ১৫ ও ১৬ ফেব্রুয়ারি, স্পট মার্কেটে হবে এ কোম্পানিটির লেনদেন। রেকর্ড ডেটের কারণে আগামী ১৭ ফেব্রুয়ারি, মঙ্গলবার লেনদেন স্থগিত রাখবে কোম্পানিটি।

 

এসকেএস