রমজানে পুঁজিবাজারে লেনদেনে নতুন সময়সূচি
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০২-১৬ ১২:৪৪:২৩
দেশের উভয় পুঁজিবাজারে পবিত্র রমজান মাস উপলক্ষে লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, রমজানে ডিএসই ও সিএসইর লেনদেন সকাল ১০ টায় শুরু হয়ে দুপুর ১টা ৪০ মিনিট পর্যন্ত চলবে। এছাড়া পোস্ট ক্লোজিং সেশন থাকবে ১টা ৪০ থেকে ১টা ৫০ মিনিট পর্যন্ত।
রমজান মাস এবং ঈদুল ফিতর এর ছুটির পর ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের বর্তমান নিয়মে হবে।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














