ক্রিস্টাল ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা
সানবিডি২৪ আপডেট: ২০২৬-০২-১৬ ২০:১৩:০৫
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি ক্রিস্টাল ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ। ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করেছে।
কোম্পানি সূত্র মতে, এই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে (ইপিএস) হয়েছে ৩ টাকা ৩৪ পয়সা। গত বছরের একই সময়ে ছিলো ৩ টাকা ১৩ পয়সা।
একই সময়ে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৭ টাকা ৬৫ পয়সা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ৩০ মার্চ অনুষ্ঠিত হবে। লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৯ মার্চ।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














