সিটি ব্রোকারেজ ও প্রাইম ব্যাংক ইনভেস্টের মধ্যে চুক্তি সই
সানবিডি২৪ আপডেট: ২০২৬-০২-১৯ ১৫:২১:১০
দেশের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান সিটি ব্রোকারেজ লিমিটেড এবং প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেডের মধ্যে একটি চুক্তি সই হয়েছে। প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেডের প্রধান কার্যালয় বনানীতে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে প্যানেল ব্রোকার চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে কৌশলগত অংশীদারিত্বে আবদ্ধ হয়েছে।
এই চুক্তির ফলে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেডের গ্রাহকরা সিটি ব্রোকারেজ লিমিটেডের মাধ্যমে নির্বিঘ্নে শেয়ার লেনদেন সম্পাদন করতে পারবেন। পাশাপাশি তারা সিটি ব্রোকারেজের অত্যাধুনিক মোবাইল ট্রেডিং অ্যাপ ‘সিটি ইনফিনিটি’-এর সুবিধা উপভোগ করতে পারবেন, যার মাধ্যমে ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ-এ সহজ ও ঝামেলামুক্ত লেনদেন করা সম্ভব হবে।
চুক্তিপত্রে স্বাক্ষর করেন সিটি ব্রোকারেজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এম. আফফান ইউসুফ এবং প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ এম. ওমর তাইয়্যব। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














