২ কোম্পানি স্পট মার্কেটে যাচ্ছে মঙ্গলবার

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০২-২৩ ১২:১৩:১৪


পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক এশিয়া ও সিঙ্গার বিডি স্পট মার্কেটে লেনদেনে যাচ্ছে মঙ্গলবার।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগামী ২৬ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার কোম্পানি ২টির রেকর্ড ডেট। এর আগের ২৪ ও ২৫ ফেব্রুয়ারি স্পট মার্কেটে হবে এ কোম্পানি ২টির লেনদেন। রেকর্ড ডেটের কারণে আগামী ২৬ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার লেনদেন স্থগিত রাখবে কোম্পানি ২টি।

এসকেএস