মিডল্যান্ড ব্যাংকের এমডির অবসর গ্রহন

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০২-২৬ ১২:৫৯:২৭


পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও মো. আহসান উজ জামান অবসর গ্রহন করেছেন। তার জায়গায় বর্তমান উপ ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মো. জাহিদ হোসাইনকে ভারপ্রাপ্ত এমডি ও সিইও হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ব্যাংকটির বর্তমান এমডি ও সিইও মো. আহসান উজ জামান গত ২৫ ফেব্রুয়ারি বয়সজনিত কারনে অবসরে গেছেন। এতে করে নতুন কাউকে নিয়োগ না দেওয়া পর্যন্ত তার পদে ভারপ্রাপ্ত হিসেবে জাহিদ হোসাইনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

 

এসকেএস