স্ট্যান্ডার্ড ব্যাংকের নতুন নাম স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৩-০১ ১০:৩৪:৪৩


পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসির নাম পরিবর্তনের অনুমতি দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এখন থেকে কোম্পানিটির নাম ‘স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি’-এর পরিবর্তে ‘স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি’ হবে। ১ মার্চ থেকে কোম্পানিটি স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি নামে পুঁজিবাজারে লেনদেন করবে। এছাড়া কোম্পানিটির অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।

এসকেএস