লাফার্জ হোলসিমের বোর্ড সভা ১১ মার্চ

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২৬-০৩-০১ ১১:০৬:৪৯


পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের লাফার্জ হোলসিম বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ১১ মার্চ অনুষ্ঠিত হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির বোর্ড সভা ওই বিকেল ৪ টায় অনুষ্ঠিত হবে।সভায় ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।

 

এসকেএস