মিডল্যান্ড ব্যাংকে এমডি ও সিইও নিয়োগ
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৩-০১ ১১:২৯:৫২
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগ দেওয়া হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির এমডি ও সিইও পদে নিয়োগ পেয়েছেন ইমতিয়াজ উদ্দিন আহমেদ। তিনি ২৬ ফেব্রুয়ারি থেকে দায়িত্ব পালন করছেন।
ব্যাংকটির এমডি ও সিইও মো. আহসান উজ জামান গত ২৫ ফেব্রুয়ারি বয়সজনিত কারনে অবসর গ্রহন করেন।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














