আইডিএলসি ফাইন্যান্সের বোর্ড সভা ১৬ মার্চ

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৩-১০ ০৯:৫৫:২৮


পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি আইডিএলসি ফাইন্যান্স পিএলসির পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ১৬ মার্চ অনুষ্ঠিত হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির বোর্ড সভা ওই দুপুর ২ টায় অনুষ্ঠিত হবে।সভায় ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।

 

এসকেএস