আরডি ফুডের উদ্যোক্তার শেয়ার বিক্রয়ের ঘোষণা

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৩-১০ ১০:১৯:২৯


পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষাঙ্গিক খাতের কোম্পানি রংপুর ডেইরী এন্ড ফুড প্রোডাক্টস লিমিটেডের উদ্যোক্তা শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আরডি ফুডের উদ্যোক্তা এস,এম ফখর-উজ-জামান তার কাছে থাকা ১ লাখ ৫ হাজার ৬০টি শেয়ারের সব কয়টি বিক্রয়ের ঘোষণা  দিয়েছেন।

আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ডিএসইর পাবলিক মার্কেটে বর্তমান বাজার দরে শেয়ার বিক্রয় করবেন এ উদ্যোক্তা।

 

এসকেএস