জেড থেকে বি ক্যাটাগরিতে সিলকো ফার্মা
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৩-১১ ১০:০৮:০৭
পুঁজিবাজারের তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি সিলকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরে জন্য ১.১০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করেছে।
যে কারণে কোম্পানিটিকে ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘বি’ ক্যাটাগরিতে পরিবর্তন করা হয়েছে। আজ ১১ মার্চ থেকে কোম্পানিটি ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন করছে।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














