দর বৃদ্ধির কারণ জানে না ড্যাফোডিল কম্পিউটার্স

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৩-১৫ ১০:০৯:৫৫


পুঁজিবাজারে তালিকাভুক্ত তথ্য প্রযুক্তি খাতের কোম্পানি ড্যাফোডিল কম্পিউটার্স পিএলসি শেয়ার দর অস্বাভাবিকভাবে বৃদ্ধির কারণ জানে না বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ারের অস্বাভাবিক দর বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি কোম্পানিটিকে ডিএসই নোটিশ পাঠায়।

এর জবাবে কোম্পানিটির পক্ষ থেকে ১২ মার্চ জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানিটির শেয়ার দর এভাবে বাড়ছে।

 

এসকেএস