ইসলামী ব্যাংকের এমক্যাশে বিদেশী বিনিয়োগ স্থগিত
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৩-১৫ ১১:২১:৪০
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি সহযোগী প্রতিষ্ঠান মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) কোম্পানি ‘এমক্যাশ’-এ কৌশলগত বিদেশী বিনিয়োগ স্থগিত করেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, পরিচালনা পর্ষদ এমক্যাশ লিমিটেডে কৌশলগত বিনিয়োগকারী হিসেবে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান বি১০০ হোল্ডিংস এলএলসি ইউএস ‘র বিনিয়োগের বিষয়টি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।
ব্যাংকটির পরিচালনা পর্ষদ যথাযথ আলোচনার পর নিয়ন্ত্রক সংস্থার ছাড়পত্র সম্পন্ন করার জন্য এমক্যাশে কৌশলগত ইক্যুইটি বিনিয়োগকারী হিসাবে বি১০০ হোল্ডিংসের প্রস্তাবিত অন্তর্ভুক্তির বিষয়ে পূর্ববর্তী সিদ্ধান্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।
এর আগে গত ৮ মার্চ অনুষ্ঠিত ইসলামী ব্যাংকের ৩৯৫তম পরিচালনা পর্ষদ সভায় বি১০০ হোল্ডিংসকে এমক্যাশ লিমিটেডের কৌশলগত বিনিয়োগকারী হিসেবে অন্তর্ভুক্ত করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














