একমি ল্যাবরেটরিজের উদ্যোক্তার শেয়ার হস্তান্তরের ঘোষণা

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৩-১৬ ১১:২১:৩৯


পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি একমি ল্যাবরেটরিজ লিমিটেডের এক উদ্যোক্তা শেয়ার  হস্তান্তরের ঘোষণা দিয়েছেন।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির উদ্যোক্তা পারভীন আখতার খানম তার কাছে থাকা ৭ লাখ ৪০ হাজার শেয়ার ছেলে আনসার উদ্দীন সিনহাকে উপহার হিসেবে হস্তান্তর করবেন।

শেয়ারগুলো স্টক এক্সচেঞ্জের ট্রেডিং সিস্টেমের বাইরে উপহার হিসেবে হস্তান্তর করা হবে।

১৫ মার্চ থেকে পরবর্তী ৩০ কার্যদিবসের মধ্যে শেয়ার স্থানান্তরের কার্যক্রম সম্পন্ন করবেন এ উদ্যোক্তা।

 

এসকেএস