জেড থেকে বি ক্যাটাগরিতে আলহাজ্ব টেক্সটাইল
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৩-৩১ ০৯:৫৭:৩৬
পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি আলহাজ্ব টেক্সটাইল মিলস লিমিটেডের ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরে জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করেছে।
যে কারণে কোম্পানিটিকে ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘বি’ ক্যাটাগরিতে পরিবর্তন করা হয়েছে। আজ ৩১ মার্চ থেকে কোম্পানিটি ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন করছে।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












