অলিম্পিক ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যানের শেয়ার ক্রয় সম্পন্ন

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৩-৩১ ১৩:০২:১৫


পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রকৌশলী খাতের কোম্পানি অলিম্পিক ইন্ডাস্ট্রিজ পিএলসির চেয়ারম্যান শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির চেয়ারম্যান আজিজ মোহাম্মদ ভাই ১ কোটি শেয়ার ক্রয় করেছেন। বর্তমান বাজার দরে পাবলিক মার্কেটে শেয়ার ক্রয় সম্পন্ন করেন তিনি।

এর আগে ১৯ ফেব্রুয়ারি শেয়ার ক্রয়ের ঘোষণা দেন কোম্পানিটির চেয়ারম্যান।

 

এসকেএস